যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ ।
বুদ্ধিশ্চ ন বিচেষ্টতি তামাহুঃ পরমাং গতিম্ ॥ ১০ ॥
ব্যাখ্যা—যোগাভ্যাসের দ্বারা যখন মনের সঙ্গে অন্যান্য জ্ঞানেন্দ্রিয়সকল সম্পূর্ণ নিশ্চল এবং বুদ্ধিও পরমপুরুষের চিন্তায় স্থির হয়ে যায়, যখন তাঁর পরমাত্মার অতিরিক্ত অন্য কোনো কিছুর কিঞ্চিত্মাত্রও জ্ঞান থাকে না, সেই অবস্থাকে যোগিগণ পরম গতি—অর্থাৎ যোগের সর্বোত্তম স্থিতি বলে জানিয়েছেন॥ ১০ ॥