অব্যক্তাত্তু পরঃ পুরুষো ব্যাপকোঽলিঙ্গ এব চ ।
যং জ্ঞাত্বা মুচ্যতে জন্তুরমৃতত্বং চ গচ্ছতি(১)॥ ৮ ॥
(১)এটির বিস্তারিত বর্ণনা এই উপনিষদের ১ ।৩ ।১০-১১-তে দ্রষ্টব্য ।
ব্যাখ্যা—কিন্তু এই অব্যক্ত প্রকৃতি, যা জীবাত্মা অপেক্ষা শ্রেষ্ঠ, তার থেকেও এঁর যিনি অধীশ্বর পরমপুরুষ পরমাত্মা, তিনি শ্রেষ্ঠ । তিনি নিরাকার রূপে সর্বত্র ব্যাপ্ত (গীতা ৯ ।৪) । তাঁকে জেনে এই জীবাত্মা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে অমৃত স্বরূপ পরমানন্দ লাভ করে । অতএব প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্য জীবের উচিত পরব্রহ্ম পরমেশ্বরের শরণ নেওয়া (গীতা ৭ ।১৪) । পরমাত্মা যেদিন এই জীবের প্রতি করুণা পরবশ হয়ে মায়ার আবরণ সরিয়ে দেন, সেদিনই তার পরব্রহ্মকে লাভ করা সম্ভব হয় । অন্যথায় এই মূঢ় জীব সর্বদা নিজ অন্তরে থাকা সত্ত্বেও সেই পরমেশ্বরের স্বরূপ জানতে পারে না॥ ৮ ॥