ইন্দ্রিয়াণাং পৃথগ্ভাবমুদয়াস্তময়ৌ চ যৎ ।
পৃথগুৎপদ্যমানানাং মত্বা ধীরো ন শোচতি ॥ ৬ ॥
ব্যাখ্যা—শব্দ স্পর্শাদি বিষয়ের অনুভূতি রূপ ভিন্ন ভিন্ন কর্মের জন্য সৃষ্ট ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়সমূহের ভিন্ন ভিন্ন স্বভাব । অর্থাৎ যেমন জাগ্রত অবস্থা তাদের ক্রিয়াশীলতা এবং সুষুপ্তিকাল লয় অবস্থা—এইসব বিষয় বিচার করে বুদ্ধিমান ব্যক্তি এই রহস্যের সন্ধান পেয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হন যে এই ইন্দ্রিয়, বুদ্ধি প্রভৃতি এবং এর সংঘাতরূপ যে শরীর তা ‘আমি’ নই । ‘আমি’ হচ্ছি এর থেকে সম্পূর্ণ আলাদা নিত্য চেতন এবং সর্বতোভাবে শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত । তখন আর তিনি কোনো জাগতিক ব্যাপারে শোক করেন না, চিরতরে শোক এবং দুঃখের থেকে মুক্তি লাভ করেন ॥ ৬ ॥
সম্বন্ধ—পরের দুটি মন্ত্রে তত্ত্ব-বিচার করা হচ্ছে—