একো বশী সর্বভূতান্তরাত্মা একং রূপং বহুধা যঃ করোতি ।
তমাত্মস্থং যেঽনুপশ্যন্তি ধীরাস্তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম্ (১)॥ ১২ ॥
(১)শ্বেতাশ্বতরোপনিষদের ৬ ।১২ মন্ত্রের সঙ্গে এই মন্ত্রের অনেকাংশে মিল রয়েছে ।
ব্যাখ্যা—যে পরমাত্মা প্রতিটি জীবের মধ্যে অন্তর্যামীরূপে স্থিত, যিনি অদ্বিতীয়, সর্বতোভাবে স্বতন্ত্র এবং সমস্ত ব্রহ্মাণ্ডে দেব, মানব আদি সকলকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, সেই সর্বশক্তিমান, সমস্ত কিছুর কারণের কারণ পরমেশ্বর নিজের এক রূপকে বহুরূপে প্রকাশ করেন । যে জ্ঞানী মহাত্মা সেই অচিন্ত্য পরমাত্মাকে নিজের অন্তরে সর্বদা অনুভব করেন, তিনি অবিচ্ছেদ্য সনাতন পরমানন্দ লাভ করেন যা অন্য কেউ পায় না ॥ ১২ ॥