অস্য বিস্রংসমানস্য শরীরস্থস্য দেহিনঃ ।
দেহাদ্বিমুচ্যমানস্য কিমত্র পরিশিষ্যতে ॥ এতদ্বৈ তৎ ॥ ৪ ॥
ব্যাখ্যা—বিভিন্ন শরীরে গমনাগমনকারী এই আত্মা যখন বর্তমান শরীর থেকে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়, প্রাণ ইত্যাদিরও কাজ বন্ধ হয়ে যায় অর্থাৎ তারাও বেরিয়ে যায়, তখন ওই মৃত শরীরে কি কিছু অবশিষ্ট থাকে ? মনে হয় কিছুই থাকে না, কিন্তু থাকে । সেই পরমাত্মা পরমেশ্বর—যিনি সদাসর্বদা সমভাবে সর্বত্র পরিপূর্ণ, যিনি চেতন জীব তথা জড় প্রকৃতির সমস্ত বস্তুতে পরিব্যাপ্ত, তিনি থেকে যান । ইনিই সেই ব্রহ্ম, তুমি যাঁকে জানতে চেয়েছ ॥ ৪ ॥
সম্বন্ধ—নিচের দুটি মন্ত্রে যমরাজ নচিকেতার জিজ্ঞাস্য তত্ত্বকে পুনরায় অন্য ভাবে বর্ণনা করছেন—