যথোদকং শুদ্ধে শুদ্ধমাসিক্তং তাদৃগেব ভবতি ।
এবং মুনের্বিজানত আত্মা ভবতি গৌতম ॥ ১৫ ॥
ব্যাখ্যা—কিন্তু বর্ষার ওই নির্মল জল যদি নির্মল জলেই বর্ষিত হয় তাহলে তা সেই মুহূর্তে নির্মল জলই হয়ে থাকে । তাতে কোনো বিকার হবে না, বা সেটি নানাদিকে ছড়িয়েও অশুদ্ধ হবে না । সেইরকম হে নচিকেতা ! যিনি এই তত্ত্ব সঠিক ভাবে জেনে গিয়েছেন যে, ‘যা কিছু দেখা যায়, বোঝা যায়, আস্বাদন করা যায় অর্থাৎ জগতে যা কিছু আছে—সবই পরব্রহ্ম পুরুষোত্তম’, তাহলে সংসারে অনাসক্ত সেই ব্যক্তির আত্মা পরব্রহ্মে লীন হয়ে তাঁর সঙ্গে একাত্বভাব প্রাপ্ত হয়॥ ১৫ ॥