মনসৈবেদমাপ্তব্যং নেহ নানাঽস্তি কিঞ্চন ।
মৃত্যোঃ স মৃত্যুং গচ্ছতি য ইহ নানেব পশ্যতি ॥ ১১ ॥
ব্যাখ্যা—শুদ্ধচিত্ত ভিন্ন পরমাত্মার তত্ত্ব জানা যায় না, তাই শুদ্ধচিত্ত ব্যক্তি জানতে পারে যে, এই জগৎ একমাত্র পূর্ণ ব্রহ্ম পরমাত্মা দ্বারাই পরিপূর্ণ । সব কিছু তাঁরই স্বরূপ । এখানে বা অন্যত্র পরমাত্মা ভিন্ন অন্য কিছুই নেই । যে ব্যক্তি এই সবে নানাত্ব দেখে, অর্থাৎ ব্রহ্ম এবং জগৎকে ভিন্ন ভিন্ন দেখে সে বারবার মৃত্যুর কবলে পড়ে অর্থাৎ বারবার জন্ম নেয় ও মৃত্যুকে প্রাপ্ত হয়॥১১ ॥