যঃ পূর্বং তপসো জাতমদ্ভ্যঃ পূর্বমজায়ত ।
গুহাং প্রবিশ্য তিষ্ঠন্তং যো ভূতেভির্ব্যপশ্যৎ ॥ এতদ্বৈ তৎ ॥ ৬ ॥
ব্যাখ্যা—যিনি জলদ্বারা উপলক্ষিত পাঁচ মহাভূতেরও পূর্বে হিরণ্যগর্ভ ব্রহ্মারূপে প্রকটিত হয়েছিলেন, সেই তিনি নিজ সংকল্পরূপ তপস্যার দ্বারা প্রকটিত হয়ে অন্যান্য সকল জীবের হৃদয়গুহায় প্রবেশ করে তাদের সঙ্গে অবস্থানকারী পরমেশ্বরকে এইভাবে বোঝেন, ‘সকলের হৃদয়ে অবস্থিত, সকলের অন্তর্যামী পরমপুরুষ একই, এই সমগ্র জগৎ তাঁরই মহিমা প্রকাশ করছে’ । এইটিই তাঁকে যর্থার্থভাবে বোঝা । সর্বদা সকলের হৃদয়ে অবস্থানকারীই তিনি হচ্ছেন তোমার জিজ্ঞাস্য সেই পরব্রহ্ম পরমেশ্বর ॥ ৬ ॥
সম্বন্ধ—যমরাজ এখন সেই পরব্রহ্মকে অদিতি দেবীরূপে বর্ণনা করছেন—