স্বপ্নান্তং জাগরিতান্তং চোভৌ যেনানুপশ্যতি ।
মহান্তং বিভুমাত্মানং মত্বা ধীরো ন শোচতি ॥ ৪ ॥
ব্যাখ্যা—যে পরমাত্মার সাহায্যে জীবাত্মা স্বপ্নে এবং জাগরণে যত কিছু বিষয় বারবার অনুভব করে, সেই সমস্ত কিছুকে জানার শক্তি যে পরমেশ্বরের দান, যাঁর কৃপায় জীব তাঁর বিজ্ঞান-শক্তির কিঞ্চিৎ অংশ লাভ করে, সেই তিনিই হলেন সকলের শ্রেষ্ঠ, সর্বব্যাপী পরব্রহ্ম পরমাত্মা । তাঁকে জেনে বুদ্ধিমান ব্যক্তি কোনো দিন কোনো কারণে কিঞ্চিত্মাত্রও দুঃখ-শোক অনুভব করেন না ॥ ৪ ॥