যস্তু বিজ্ঞানবান্ ভবতি সমনস্কঃ সদা শুচিঃ ।
স তু তৎপদমাপ্নোতি যস্মাদ্ ভূয়ো ন জায়তে ॥ ৮ ॥
ব্যাখ্যা—এর বিপরীত ষষ্ঠ মন্ত্রের বক্তব্য অনুযায়ী যে ব্যক্তি নিজের বুদ্ধিকে সাবধানে সদাসর্বদা বিবেক-বিচার দ্বারা চালিত করে, আর তার দ্বারা মনকে সংযত করে পবিত্রভাবে অবস্থান করে অর্থাৎ ইন্দ্রিয়গুলির দ্বারা ভগবানের আদেশ অনুযায়ী শুভ কর্ম নিষ্কামভাবে অনুশীলন করে এবং জীবন নির্বাহের বস্তুগুলিকে ঈশ্বরে সমর্পণ করে আসক্তি-দ্বেষশূন্য চিত্তে নিষ্কামভাবে গ্রহণ করে—সে পরমেশ্বরের পরম ধাম লাভ করে । সেখান থেকে তাকে আর মরলোকে ফিরে আসতে হয় না॥ ৮ ॥
সম্বন্ধ—অষ্টম মন্ত্রে কথিত বিষয়টি পুনরায় স্পষ্ট করার জন্যে রথের রূপকটির উপসংহার করছেন—