যস্ত্ববিজ্ঞানবান্ ভবত্যমনস্কঃ সদাঽশুচিঃ ।
ন স তৎপদমাপ্নোতি স ্ঁসারং চাধিগচ্ছতি ॥ ৭ ॥
ব্যাখ্যা—যার বুদ্ধি সর্বদা বিবেকবোধ বা কর্তব্যাকর্তব্য জ্ঞান-শূন্য, যে মনকে বশে রাখতে পারে না ; যার মন নিয়ন্ত্রণহীন, অসংযত আর অপবিত্র—সেই বিচার শক্তিহীন ইন্দ্রিয়পরবশ ব্যক্তির জীবন কোনোদিন নিষ্কলুষ থাকে না এবং সেইজন্য সে মনুষ্য শরীরের প্রাপ্তিযোগ্য পরম পদ লাভ করতে সমর্থ হয় না । বরং নিজের দুষ্কর্মের পরিণামস্বরূপ এই জন্ম-মৃত্যুরূপ সংসার চক্রে সে নিরন্তর গমনাগমন করে—কুকুর শূকরাদি নানা যোনিতে জন্মাতে-মরতে থাকে ॥ ৭ ॥