যস্তু বিজ্ঞানবান্ ভবতি যুক্তেন মনসা সদা ।
তস্যেন্দ্রিয়াণি বশ্যানি সদশ্বা ইব সারথেঃ ॥ ৬ ॥
ব্যাখ্যা—যে জীবাত্মা নিজের বুদ্ধিকে বিবেকসম্পন্ন করে নেয়—যার বুদ্ধি আপন লক্ষ্যের প্রতি সজাগ থেকে নিত্য নিরন্তর দক্ষতার সঙ্গে ইন্দ্রিয়গুলিকে সঠিক পথে চালনার জন্যে মনকে বাধ্য করে, তার মনও ঠিক তেমনভাবেই লক্ষ্যের দিকে লেগে থাকে এবং তার ইন্দ্রিয়গুলি নিশ্চয়াত্মিকা বুদ্ধির প্রভাবে ঈশ্বরীয় পবিত্র বিষয়সমূহের সেবনে তেমনভাবেই সংসক্ত থাকে ঠিক যেমনভাবে উন্নতমানের ঘোড়াগুলি দক্ষ সারথির নিয়ন্ত্রণে তাদের নির্দিষ্ট পথে চালিত হয় ॥ ৬ ॥
সম্বন্ধ—পঞ্চম মন্ত্র অনুযায়ী যার বুদ্ধি এবং মন অসংযত এবং বিবেকহীন তার কী গতি হয়, সেই কথা জানাচ্ছেন—