আত্মান ্ঁ রথিনং বিদ্ধি শরীর ্ঁ রথমেব তু ।
বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ॥ ৩ ॥
ব্যাখ্যা—জীবাত্মা পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে অনন্ত কাল ধরে অনবরত সংসাররূপী গভীর অরণ্যে সুখের খোঁজে ঘুরে মরছে । সুখ ভেবে যেখানেই সে যাচ্ছে সেখানেই প্রতারিত হচ্ছে । সর্বথা সাধনশূন্য তার দশা নিতান্তই করুণ । জীবাত্মা যতদিন পর্যন্ত সেই পরম সুখস্বরূপ পরমাত্মার কাছে না পৌঁছাচ্ছে ততদিন সে সুখ বা শান্তি পেতে পারে না । আর তার এই করুণ দশা দেখে দয়াময় ভগবান তাকে মানব দেহরূপী সমস্ত রকম সাধনার উপযুক্ত সুন্দর রথ দিয়েছেন । ইন্দ্রিয়রূপ শক্তিশালী ঘোড়া দিয়েছেন । তাতে মনরূপী লাগাম লাগিয়ে সেগুলিকে বুদ্ধিরূপী সারথির হাতে সঁপে দিয়েছেন । জীবাত্মাকে ওই রথে প্রভুরূপে স্থাপিত করে এই নির্দেশ প্রদান করেছেন যে, নিরন্তর বুদ্ধিকে সৎপথে নিবিষ্ট রাখা হয় এবং ভগবানের নাম, রূপ, লীলা, ধাম প্রভৃতির শ্রবণ, মনন, কীর্তনাদি-রূপ প্রশস্ত ও সহজ পথে চালিত হয়ে সে শীঘ্রই পরম ধামে উপনীত হতে পারে॥ ৩ ॥