যঃ সেতুরীজানানামক্ষরং ব্রহ্ম যৎ পরম্ ।
অভয়ং তিতীর্ষতাং পারং নাচিকেত ্ঁ শকেমহি ॥ ২ ॥
ব্যাখ্যা—যমরাজ বলছেন—হে পরমাত্মা ! আপনি আমাকে এমন শক্তি দান করুন যাতে আমি নিষ্কামভাবে যজ্ঞাদি ইষ্ট কর্ম করার বিধি ভালোভাবে জানতে পারি, আর আপনার আদেশ পালন করে সেগুলির যথাযথ অনুষ্ঠান করে আপনার সন্তুষ্টি বিধান করতে পারি তথা যারা সংসার-সমুদ্র পার হতে ইচ্ছুক সেই সব অনাসক্ত পুরুষদের জন্য যে অভয়পদ, সেই পরম অবিনাশী পরব্রহ্ম পুুরুষোত্তম ভগবানকে জানার এবং লাভ করার যোগ্য যেন আমি হতে পারি ।
এই মন্ত্রে যমরাজ পরমাত্মাকে লাভ করার শক্তি লাভের প্রার্থনা করে এই ভাব প্রকট করছেন যে পরব্রহ্ম পুরুষোত্তমকে জানতে হলে, তাঁকে পেতে হলে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সহজ পথ হল তাঁর কাছে প্রার্থনা করা ॥ ২ ॥
সম্বন্ধ—এবার পরব্রহ্ম পুরুষোত্তমের পরম ধামে কোন সাধক যেতে পারেন সেই কথা রথ এবং রথীর উপমা দিয়ে বোঝাচ্ছেন—