অশরীর ্ঁ শরীরেষ্বনবস্থেষ্ববস্থিতম্ ।
মহান্তং বিভুমাত্মানং মত্বা ধীরো ন শোচতি ॥ ২২ ॥
ব্যাখ্যা—প্রাণিগণের দেহ অনিত্য এবং বিনাশশীল, এতে প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে । এই সমস্তের মধ্যে সমভাবে বিরাজমান পরব্রহ্ম পুরুষোত্তম এই রক্তমাংসের শরীর হতে সর্বতোভাবে রহিত, অশরীরী । এই কারণে তিনি নিত্য এবং স্থির । প্রাকৃত দেশ-কাল এবং গুণাদি দ্বারা অপরিচ্ছিন্ন সেই মহান সর্বব্যাপী, সকলের আত্মাস্বরূপ পরমেশ্বরকে জানতে পারলে সেই জ্ঞানী মহাপুরুষ কোনো দিন কোনো কারণে কিঞ্চিত্মাত্রও শোকে অভিভূত হন না । আর এই হচ্ছে সেই জ্ঞানীর লক্ষণ॥ ২২ ॥
সম্বন্ধ—এখন যমরাজ বলছেন— সেই পরমাত্মাকে নিজের সামর্থ্যে লাভ করা যায় না বরং সেই পরমেশ্বর যাঁকে গ্রহণ করেন, তিনিই তাঁকে লাভ করতে সমর্থ হন—