এতদ্ধ্যেবাক্ষরং ব্রহ্ম এতদ্ধ্যেবাক্ষরং পরম্ ।
এতদ্ধ্যেবাক্ষরং জ্ঞাত্বা যো যদিচ্ছতি তস্য তৎ ॥ ১৬ ॥
ব্যাখ্যা—এই অবিনাশী ‘প্রণব’—ওঁকারই ব্রহ্ম (পরমাত্মার স্বরূপ) এবং ইনিই পরব্রহ্ম পরমপুরুষ পুরুষোত্তম, অর্থাৎ ব্রহ্ম এবং পরব্রহ্ম দুই এরই নাম ‘ওঁ’কার, অতএব এই তত্ত্বকে বুঝে সাধক এর দ্বারা দুই-এর মধ্যে যে কোনো অভীষ্ট রূপের সিদ্ধি লাভ করতে পারেন ॥১৬ ॥