অন্যত্র ধর্মাদন্যত্রাধর্মাদন্যত্রাস্মাৎ কৃতাকৃতাৎ ।
অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বদ ॥ ১৪॥
ব্যাখ্যা—নচিকেতা বললেন—ভগবন্ ! আপনি যদি আমার উপর এতই সন্তুষ্ট তবে ধর্ম এবং অধর্ম থেকে ভিন্ন, কার্য-কারণরূপ প্রকৃতি থেকে ভিন্ন, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান—এই তিন কাল থেকেও ভিন্ন যে পরমাত্মাকে আপনি জানেন । তাঁর কথা আমাকে বলুন॥ ১৪ ॥(১)
(১)ভাষ্যকার শ্রীমৎ শঙ্করাচার্য এই প্রকরণকেও তাঁর ব্রহ্মসূত্র ভাষ্যে পরমেশ্বর বিষয়ক বলেই মান্য করেছেন ‘পৃষ্টং চেহ ব্রহ্ম’ দেখুন ব্রহ্মসূত্র অধ্যায় ১ পাদ ৩ সূত্র ২৪-এর ভাষ্য ।
সম্বন্ধ—নচিকেতার এই প্রশ্নে যমরাজ ব্রহ্মতত্ত্ব বর্ণনার প্রতিশ্রুতি দিয়ে উপদেশ আরম্ভ করছেন—