দূরমেতে বিপরীতে বিষূচী অবিদ্যা যা চ বিদ্যেতি জ্ঞাতা ।
বিদ্যাভীপ্সিনং নচিকেতসং মন্যে ন ত্বা কামা বহবোঽলোলুপন্ত ॥ ৪ ॥
ব্যাখ্যা—বিদ্যা এবং অবিদ্যা নামে খ্যাত দুই ধরনের সাধনা ভিন্ন ভিন্ন ফল উৎপাদন করে আর তা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী । যার ভোগে আসক্তি আছে সে কল্যাণ সাধনে এগিয়ে যেতে পারে না, আর যে কল্যাণ পথের পথিক, সে ওই সকল ভোগের দিকে দৃষ্টিপাত করে না । সে সবরকম ভোগকেই দুন্খস্বরূপ মনে করে সেগুলি পরিত্যাগ করে । হে নচিকেতা ! আমি মনে করি তুমি সত্যিই বিদ্যাভিলাষী, কারণ বহু ভালো ভালো ভোগও তোমার মনে এতটুকু লোভ জন্মাতে পারেনি॥ ৪ ॥