যস্মিন্নিদং বিচিকিৎসন্তি মৃত্যো যৎসাম্পরায়ে মহতি ব্রূহি নস্তৎ ।
যোঽয়ং বরো গূঢ়মনুপ্রবিষ্টো নান্যং তস্মান্নচিকেতা বৃণীতে ॥ ২৯ ॥
ব্যাখ্যা—নচিকেতা বললেন—হে যমরাজ ! যে আত্মতত্ত্ব সম্বন্ধীয় মহাজ্ঞানের বিষয়ে লোকে এরূপ সংশয়াপন্ন হয় যে, মৃত্যুর পর এই আত্মার অস্তিত্ব থাকবে কি থাকবে না, সে বিষয়ে আপনার যুক্তিসঙ্গত অনুভূত জ্ঞান কৃপা করে আমাকে উপদেশ দিন । এই আত্মতত্ত্ব অত্যন্ত গুহ্য—তবুও আপনার শিষ্য নচিকেতা এছাড়া অন্য কোনো বর প্রার্থনা করে না॥ ২৯ ॥