শ্বোভাবা মর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ ।
অপি সর্বং জীবিতমল্পমেব তবৈব বাহাস্তব নৃত্যগীতে ॥ ২৬ ॥
ব্যাখ্যা—হে মৃত্যুদেবতা ! আপনি যেসব ভোগ্যসামগ্রীর তালিকা দিলেন সেগুলি সবই ক্ষণস্থায়ী—আগামীকাল পর্যন্ত থাকবে কিনা সন্দেহ । আর এসবের থেকে পাওয়া সুখও বাস্তবে সুখই নয় বরং দুঃখই (গীতা ৫ । ২২) । এ সব ভোগসামগ্রী প্রকৃত মঙ্গলদায়ক তো নয়ই বরং মানুষের ইন্দ্রিয়-শক্তি আর ধর্মকে ক্ষয় করে দেয় । আপনি যে দীর্ঘ জীবন দিতে চাইলেন তাও অনন্ত কালের তুলনায় অতি অল্পই । যখন ব্রহ্মা আদি দেবতাদের জীবনই অল্প—যখন একদিন তাঁদেরও বিনাশ হয় তাহলে অন্যদের আর কী কথা ? অতএব আমি এসব কিছুই চাই না । ওই সব রথ, হাতি, ঘোড়া, সুন্দরী নারী এবং তাদের নাচ-গান আপনার কাছেই থাক॥ ২৬ ॥