যথা পুরস্তাদ্ ভবিতা প্রতীত ঔদ্দালকিরারুণির্মৎপ্রসৃষ্টঃ ।
সুখ ্ঁ রাত্রীঃ শয়িতা বীতমনু্যস্ত্বাং দদৃশিবান্মৃত্যুমুখাৎপ্রমুক্তম্ ॥ ১১॥
ব্যাখ্যা—মৃত্যুলোক থেকে তোমাকে ফিরে আসতে দেখে আমার অনুগ্রহে তোমার পিতা যারপরনাই খুশি হবেন এবং তোমাকে আপন পুত্র বলে চিনতে পেরে তোমাকে আগের মতোই স্নেহ করবেন এবং তাঁর সমস্ত দুঃখ, ক্ষোভ, অশান্তি একেবারে দূর হয়ে যাবে । তিনি পরম শান্তি লাভ করবেন । তোমাকে পেয়ে তিনি এত আনন্দিত হবেন যে সারা জীবন সুখে শান্তিতে অতিবাহিত করবেন॥ ১১ ॥
সম্বন্ধ—প্রথম বর লাভ করার পর নচিকেতা যমরাজকে বললেন—হে যমরাজ !