শান্তসংকল্পঃ সুমনা যথা স্যাদ্বীতমন্যুর্গোতমো মাঽভি মৃত্যো ।
ত্বৎপ্রসৃষ্টং মাঽভিবদেৎ প্রতীত এতৎ ত্রয়াণাং প্রথমং বরং বৃণে ॥ ১০॥
ব্যাখ্যা—হে মৃত্যুর দেবতা যমরাজ ! আমি তিনটি বরের মধ্যে প্রথম বর এই প্রার্থনা করি যে আমার পিতা উদ্দালক যিনি ক্রোধবশত আমাকে আপনার কাছে পাঠিয়ে এখন যারপরনাই মনঃকষ্ট এবং অশান্তি ভোগ করছেন, তাঁর সেই অশান্তির যেন নিরসন হয়, আর আমার প্রতি তাঁর যে অসন্তোষ, তা যেন দূর হয় । তিনি যেন আমার প্রতি প্রীত হন । আপনার অনুমতি পেয়ে আমি যখন তাঁর কাছে ফিরে যাব তখন তিনি যেন আমাকে নিজের পুত্র নচিকেতা বলে চিনতে পারেন এবং আমার সঙ্গে আগের মতোই যেন সস্নেহ ব্যবহার করেন॥ ১০ ॥
সম্বন্ধ—যমরাজ বললেন—