বৈশ্বানরঃ প্রবিশত্যতিথির্ব্রাহ্মণো গৃহান্ ।
তস্যৈতা ্ঁশান্তিং কুর্বন্তি হর বৈবস্বতোদকম্ ॥ ৭ ॥
ব্যাখ্যা—স্বয়ং অগ্নিদেবই জ্বলন্ত তেজে ব্রাহ্মণ অতিথির বেশ ধরে গৃহস্থের ঘরে এসে হাজির হন । সাধু গৃহস্থ নিজের এবং গৃহের মঙ্গলের জন্যে সেই অতিথিরূপী অগ্নিকে শান্ত করতে পাদ্য অর্ঘ্যাদি দিয়ে তাঁর সৎকার করে । অতএব হে সূর্যপুত্র ! আপনি সত্বর ব্রাহ্মণ বালকের পা ধোবার জন্যে জল নিয়ে যান এবং তার উপযুক্ত সৎকার করুন । ওই অতিথি ব্রাহ্মণ বালক আজ ক্রমান্বয়ে তিন দিন আপনার প্রতীক্ষায় অনশন করে বসে আছেন । আপনি স্বয়ং গিয়ে তাঁর সেবা করে তাঁকে শান্ত করুন ॥ ৭ ॥