স হোবাচ পিতরং তত কস্মৈ মাং দাস্যসীতি ।
দ্বিতীয়ং তৃতীয়ং ত ্ঁ হোবাচ মৃত্যবে ত্বা দদামীতি ॥ ৪ ॥
ব্যাখ্যা—নচিকেতা তাঁর কর্তব্যে নিশ্চিত হয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন—‘হে পিতা ! আমিও তো আপনার এক সম্পদ ; সুতরাং আপনি আমাকে কাকে দান করছেন ?’ এ কথা শুনে তাঁর পিতা কোনো উত্তর দিলেন না । তখন নচিকেতা পুনরায় জিজ্ঞাসা করলেন—‘পিতা ! আপনি আমাকে কার হাতে তুলে দিচ্ছেন ?’ পিতা এবারও তাঁর কথাকে উপেক্ষা করলেন । কিন্তু ধর্মভীরু এবং কর্তব্যে সচেতন নচিকেতা থাকতে পারলেন না, তিনি তৃতীয় বার আবার জিজ্ঞাসা করলেন—‘পিতা ! আপনি আমাকে কাকে দান করবেন ?’ এবার ঋষি উদ্দালক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলে উঠলেন—‘তোমাকে আমি মৃত্যুর (যমরাজের) হাতে দান করছি ।’ ॥ ৪ ॥
সম্বন্ধ—এই কথা শুনে নচিকেতা মনে মনে চিন্তা করতে লাগলেন যে—