যো ব্রহ্মাণং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তস্মৈ ।
ত ্ঁ হ দেবমাত্মবুদ্ধিপ্রকাশং মুমুক্ষুর্বৈ শরণমহং প্রপদ্যে ॥ ১৮ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমেশ্বরকে লাভ করার সার্বভৌম এবং সুগম উপায় হল এই যে, সর্বতোভাবে তাঁর উপর নির্ভরশীল হয়ে তাঁর শরণাপন্ন হওয়া । এইজন্য সাধকের মন দ্বারা নিম্নলিখিত ভাব চিন্তন করতে করতে পরমেশ্বরাভিমুখী হওয়া উচিত যে, যে পরমেশ্বর সর্বপ্রথম নিজ নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে উৎপন্ন করেন, উৎপন্ন করে তাঁকে নিন্সন্দেহ সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তথা যিনি নিজ স্বরূপজ্ঞান করানোর জন্য ভক্তহৃদয়ে তদনুরূপ বিশুদ্ধ বুদ্ধি প্রকট করেন (গীতা ১০ ।১০), মোক্ষাভিলাষী হয়ে আমি সেই সর্বশক্তিমান প্রসিদ্ধ দেব পরব্রহ্ম পুরুষোত্তমের শরণ নিচ্ছি । তিনি আমাকে সংসাররূপ বন্ধন থেকে মুক্ত করুন॥ ১৮ ॥