একো বশী নিষ্ক্রিয়াণাং বহূনামেকং বীজং বহুধা যঃ করোতি ।
তমাত্মস্থং যেঽনুপশ্যন্তি ধীরাস্তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম্ ॥ ১২ ॥
ব্যাখ্যা—বিশুদ্ধ চেতনস্বরূপ পরমেশ্বরের অংশ হওয়ার ফলে (বাস্তবত) নিষ্ক্রিয়, এমন অনন্ত জীবাত্মার যিনি একমাত্র নিয়ন্ত্রণকর্তা, কর্মফলদায়ক, যিনি একমাত্র প্রকৃতিরূপ বীজকে অনেক প্রকারে রচনা করে বৈচিত্র্যময় জগতের সৃষ্টি করেছেন, সেই হৃদ্দেশস্থিত সর্বশক্তিমান পরম সুহৃদ পরমেশ্বরকে যে ধীর পুরুষ নিরন্তর দেখেন, নিরন্তর তাঁতেই তন্ময় থাকেন তিনিই পরমানন্দ লাভ করেন । অন্যেরা অর্থাৎ যাঁরা ধ্যান বিমুখ তাঁরা কদাপি ওই আনন্দ লাভ করেন না—ওই অপার নিত্যানন্দ থেকে বঞ্চিত হন॥ ১২ ॥