যস্তন্তুনাভ ইব তন্তুভিঃ প্রধানজৈঃ স্বভাবতো দেব একঃ স্বমাবৃণোৎ ।
স নো দধাদ্ব্রহ্মাপ্যয়ম্ ॥ ১০ ॥
ব্যাখ্যা—যেরূপ মাকড়সা নিজ তন্তুজালে স্বয়ং আচ্ছাদিত হয়, ওতেই নিজেকে আবৃত করে রাখে, তদ্রূপ একমাত্র দেব পরমপুরুষ পরমেশ্বর নিজ স্বরূপভূত মুখ্য এবং দিব্য অচিন্ত্যশক্তিতে উৎপন্ন অনন্ত কার্য দ্বারা স্বভাবত নিজেকে আচ্ছাদিত করে রেখেছেন, যে কারণে সংসারী জীব তাঁকে দেখতে পায় না, সেই সর্বশক্তিমান সর্বাধার পরমাত্মা আমাদের সকলের পরম আশ্রয়ভূত নিজ পরব্রহ্মস্বরূপে স্থাপিত করুন॥ ১০ ॥