ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে ।
পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ ॥ ৮॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমাত্মার জীবের ন্যায় কার্য এবং করণ শরীর এবং ইন্দ্রিয় নেই অর্থাৎ তাঁর মধ্যে দেহ, ইন্দ্রিয় ইত্যাদির ভেদ নেই । তৃতীয় অধ্যায়ে একথা বিস্তারপূর্বক বলা হয়েছে যে, তিনি ইন্দ্রিয় ব্যতীত সমস্ত ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করে থাকেন । তদপেক্ষা বৃহৎ তো দূরের কথা তাঁর সমকক্ষও কেউ নেই । তিনি অদ্বিতীয় । পরমেশ্বরের জ্ঞান, বল এবং ক্রিয়ারূপ স্বরূপভূত দিব্যশক্তি নানা প্রকারের—একথা শোনা যায়॥ ৮ ॥