নৈব স্ত্রী ন পুমানেষ ন চৈবায়ং নপুংসকঃ ।
যদ্ যচ্ছরীরমাদত্তে তেন তেন স যুজ্যতে ॥ ১০ ॥
ব্যাখ্যা—বস্তুত জীবাত্মা স্ত্রী, পুরুষ অথবা নপুংসক কিছুই নন । যে শরীর ধারণ করেন, সেই শরীরসংযুক্ত হয়ে ওইরূপই হয়ে যান । যে জীবাত্মা আজ স্ত্রী, তিনিই অন্য জন্মে পুরুষ হতে পারেন । যিনি পুরুষ তিনি অন্য জন্মে স্ত্রী হতে পারেন । একথার তাৎপর্য এই যে, স্ত্রী, পুরুষ এবং নপুংসক আদি ভেদ তো পার্থিব শরীরের জন্য হয় । জীবাত্মা বস্তুত সর্বভেদশূন্য ও সমস্ত উপাধিশূন্য॥ ১০ ॥