একৈকং জালং বহুধা বিকুর্বন্নস্মিন্ ক্ষেত্রে সংহরত্যেষ দেবঃ ।
ভূয়ঃ সৃষ্ট্বা পতয়স্তথেশঃ সর্বাধিপত্যং কুরুতে মহাত্মা ॥ ৩ ॥
ব্যাখ্যা—পরমদেব পরমেশ্বর এই জগৎরূপ ক্ষেত্র সৃষ্টির সময় এক একটি জালকে অর্থাৎ বুদ্ধি এবং আকাশাদি নিজ প্রকৃতিগুলিকে বিভিন্ন প্রকারে বিভক্ত করে প্রত্যেক প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপ, নাম এবং শক্তিযুক্ত করে তার বিস্তার করেন এবং স্বয়ং-ই প্রলয়কালে ওই সবের সংহার করেন । সেই মহামনা পরমেশ্বর পুনঃ সৃষ্টিকালে পূর্বের মতো সমস্ত লোকের এবং তাদের অধিপতির সৃষ্টি করে স্বয়ং-ই ওই সবের অধিষ্ঠাতা হয়ে তাদের শাসন করেন । তাঁর লীলা তর্কের দ্বারা অবোধ্য । তর্কে তাঁর রহস্য বোধগম্য হয় না । তাঁর সেবকগণই তাঁর লীলা-রহস্য কিঞ্চিৎ অনুধাবনে সক্ষম॥ ৩ ॥