মা নস্তোকে তনয়ে মা ন আয়ুষি মা নো গোষু মা নো অশ্বেষু রীরিষঃ ।
বীরান্মা নো রুদ্র ভামিতো বধীর্হবিষ্মন্তঃ সদমিত্ত্বা হবামহে ॥ ২২॥(১)
(১)এটি যজুর্বেদের ১৬ অধ্যায়ের ১৬তম এবং ঋগ্বেদ মণ্ডল ১০, সূক্ত ১১৪-র অষ্টম মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—সকলের সংহারকর্তা হে রুদ্রদেব ! আমরা বিভিন্ন প্রকার হবিঃ সমর্পণের দ্বারা তোমাকে আহ্বান করি । তুমিই আমাদের রক্ষা করতে সমর্থ । এইজন্য তোমার নিকট প্রার্থনা করি, তুমি আমাদের প্রতি কদাপি কুপিত হয়ো না এবং আমাদের পুত্র-পৌত্রগণের, আমাদের জীবনের, তথা গো, অশ্বাদির কোনোরূপ ক্ষতি কোরো না । আমাদের মধ্যে যাঁরা সাহসী, বীরপুরুষ আছেন তাঁদেরও বিনাশ কোরো না । অর্থাৎ সব দিকে আমাদের এবং আমাদের ধন-জনাদিকে রক্ষা করো॥ ২২ ॥