অজাত ইত্যেবং কশ্চিদ্ভীরুঃ প্রপদ্যতে ।
রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম্ ॥ ২১ ॥
ব্যাখ্যা—হে রুদ্রদেব ! সকলের সংহারকর্তা পরমেশ্বর ! তুমি তো স্বয়ং অজন্মা । অন্যকেও জন্ম-মৃত্যু থেকে মুক্ত করা তোমার স্বভাব । এইরূপ বুঝে জন্ম-মৃত্যুরূপ ভয়ে ভীত সাধক সংসারচক্র থেকে মুক্ত হওয়ার জন্য তোমার শরণ গ্রহণ করে । আমিও এই সংসারচক্র থেকে মুক্ত হওয়ার জন্য তোমার শরণে এসেছি অতএব, তোমার যে দক্ষিণমুখ অর্থাৎ যা পরম শান্ত কল্যাণময় স্বরূপ তার দ্বারা তুমি আমাকে এই জন্ম-মৃত্যুরূপ মহান ভয় থেকে রক্ষা করো । আমাকে চিরদিনের জন্য ভীতিমুক্ত করো॥ ২১ ॥