ঘৃতাৎ পরং মণ্ডমিবাতিসূক্ষ্মং জ্ঞাত্বা শিবং সর্বভূতেষু গূঢ়ম্ ।
বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারং জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশৈঃ ॥ ১৬ ॥
ব্যাখ্যা—যিনি, নবনীতের উপরিভাগে স্থিত সারভাগের ন্যায় সমস্ত কিছুর সার বস্তু এবং অতীব সূক্ষ্ম, সেই কল্যাণস্বরূপ একমাত্র পরমেশ্বরকে সমস্ত ভূতমধ্যে নিগূঢ়রূপে বিরাজমান তথা সংসারের সমস্ত দিঙ্মণ্ডলে পরিব্যাপ্ত বলে জানলে মানুষ সমস্ত বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়॥১৬॥