মায়াং তু প্রকৃতিং বিদ্যান্মায়িনং তু মহেশ্বরম্ ।
তস্যাবয়বভূতৈস্তু ব্যাপ্তং সর্বমিদং জগৎ ॥ ১০ ॥
ব্যাখ্যা—এই প্রকরণে ‘মায়া’ নামে যার বর্ণনা করা হয়েছে সেটি হল শ্রীভগবানের শক্তিরূপা প্রকৃতি এবং সেই মায়া নাম্নী শক্তিরূপা প্রকৃতির অধিপতি হলেন পরব্রহ্ম পরমাত্মা মহেশ্বর । এইরূপে উভয়কে পৃথকরূপে বুঝতে হবে । পরমেশ্বরের শক্তিরূপা প্রকৃতিরই অঙ্গভূত কারণ-কার্য-সমুদয়ে এই নিখিল বিশ্ব ব্যাপ্ত রয়েছে॥ ১০ ॥