ঋচো অক্ষরে পরমে ব্যোমন্ যস্মিন্ দেবা অধি বিশ্বে নিষেদুঃ ।
যস্তং ন বেদ কিমৃচা করিষ্যতি য ইত্ তদ্ বিদুস্ত ইমে সমাসতে ॥ ৮ ॥(১)
(১)এই মন্ত্রটি ঋগ্বেদে মণ্ডল ১ সূত্র ১৬৪-র ৩৯ সংখ্যক এবং অথর্ববেদের ৯ ।১৫ ।১৮তেও পরিলক্ষিত হয় ।
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমেশ্বরের অবিনাশী দিব্য চেতন পরম আকাশস্বরূপ পরমধামে যে দেবগণ অর্থাৎ পরমাত্মার পার্ষদগণ তাঁর সেবা মাধ্যমে বসবাস করেন, বেদসমূহও সেখানে পার্ষদরূপে মূর্তিমান হয়ে শ্রীভগবানের সেবা করেন । যে মানুষ ওই পরমধামস্থ পরব্রহ্ম পরমাত্মাকে জানে না তথা এই রহস্যকেও জানে না যে সমস্ত বেদ পরমাত্মার সেবক, তাঁরই অঙ্গভূত পার্ষদ, তারা বেদ দ্বারা নিজের কী প্রয়োজন সিদ্ধ করবে ? অর্থাৎ কিছুই সিদ্ধ করতে পারবে না । কিন্তু ওই পরমাত্মাকে যে তত্ত্বত জানে সে ওই পরমধামে সম্যক্রূপে অবস্থান করে এবং সেখান থেকে কদাপি প্রত্যাবর্তন করে না॥ ৮ ॥