ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উত বা কুমারী ।
ত্বং জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বং জাতো ভবসি বিশ্বতোমুখঃ ॥ ৩ ॥(১)
(১)এই মন্ত্রটি অথর্ববেদের কাণ্ড ১০ অষ্টম সূক্তের ২৭ নং মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—হে সর্বেশ্বর ! তুমিই স্ত্রী, পুরুষ, কুমার, কুমারী আদি অনেক রূপে বিরাজমান । অর্থাৎ এই সমস্ত রূপে তুমিই প্রকট হও । তুমিই বৃদ্ধ হয়ে দণ্ডের সাহায্যে গমনাগমন কর অর্থাৎ তুমিই বৃদ্ধরূপে প্রকট হও । হে পরমাত্মন্ ! তুমিই বিরাটরূপে প্রকট হয়ে সর্বত্র সর্বদিকে মুখযুক্ত । সম্পূর্ণ জগৎ তোমারই স্বরূপ । জগতে যত মুখ পরিদৃষ্ট হয় সবই তোমার॥ ৩ ॥