বেদাহমেতমজরং পুরাণং সর্বাত্মানং সর্বগতং বিভুত্বাৎ ।
জন্মনিরোধং প্রবদন্তি যস্য ব্রহ্মবাদিনো হি প্রবদন্তি নিত্যম্ ॥ ২১ ॥
ব্যাখ্যা—পরমাত্মতত্ত্ব যিনি অবগত হয়েছেন, তাঁকে যিনি লাভ করেছেন এতাদৃশ মহাত্মা বলছেন—যিনি জন্মরহিত তথা নিত্য, ব্যাপক হওয়ার জন্য সর্বত্র বিরাজমান । যিনি ভিন্ন অন্য কোনো স্থান নেই, যিনি জরা-মৃত্যুরহিত, সর্ববিধ বিকাররহিত, সকলের আদি পুরাণপুরুষ সর্বান্তর্যামী পরমেশ্বর—তাঁকে আমি জানি॥ ২১ ॥