অণোরণীয়ান্ মহতো মহীয়ানাত্মা গুহায়াং নিহিতোঽস্য জন্তোঃ ।
তমক্রতুং পশ্যতি বীতশোকো ধাতুঃ প্রসাদান্মহিমানমীশম্ ॥ ২০॥(১)
(১) এই মন্ত্রটি ঈষৎ পরিবর্তিত রূপে কঠোপনিষদের ১ ।২ ।২০তেও রয়েছে ।
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমাত্মা সূক্ষ্মাতিস্ূক্ষ্ম বস্তু । যেমনই তিনি সূক্ষ্মস্বরূপ তেমনই বৃহৎ থেকে বৃহৎ । এতাদৃশ পরব্রহ্ম কিন্তু নিখিল জীবনিচয়ের হৃদয় কন্দরে বিরাজমান । পরমেশ্বরের পরম করুণায় অভিষিক্ত হলে মানুষ সেই সর্ববিধ সংকল্পশূন্য করুণাময় শ্রীভগবানের মহিমা অবগত হয় । পরমেশ্বরের অবগতি হলে মানব চিরতরে সকল দুঃখসাগর থেকে মুক্তিলাভ করে এবং আনন্দময়কে লাভ করে আনন্দিত হয়॥ ২০ ॥