নবদ্বারে পুরে দেহী হ ্ঁসো লেলায়তে বহিঃ ।
বশী সর্বস্য লোকস্য স্থাবরস্য চরস্য চ ॥ ১৮ ॥
ব্যাখ্যা—সমগ্র স্থাবর এবং জঙ্গমাত্মক জগৎকে যিনি বশীভূত করে রেখেছেন সেই প্রকাশময় পরমেশ্বর নয়নদ্বয়, শ্রবণেন্দ্রিয়দ্বয়, নাসিকাদ্বয় তথা মুখ, পায়ু ও উপস্থ এই নয়টি ছিদ্রযুক্ত মানবশরীররূপ নগরে অন্তর্যামীরূপে বিরাজমান এবং তিনিই এই বাহ্য জগতেও লীলারত—এইরূপ ভেবে যাতেই মন স্থির হয়, তাতেই তাঁর ধ্যান করা উচিত॥ ১৮ ॥
সম্বন্ধ—পূর্বে বলা হয়েছে যে তিনি ইন্দ্রিয়শূন্য হয়েও সমস্ত ইন্দ্রিয়ের বিষয় অবগত, এই কথার ব্যাখ্যা করা হচ্ছে—