অঙ্গুষ্ঠমাত্রঃ পুরুষোঽন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ ।
হৃদা মন্বীশো মনসাভিক্লৃপ্তো য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্তি ॥ ১৩ ॥
ব্যাখ্যা—অঙ্গুষ্ঠমাত্র পরিমাণবিশিষ্ট অন্তর্যামী পরমপুরুষ পরমেশ্বর সর্বদাই মানুষের হৃদয়ে সম্যক্রূপে অবস্থিত এবং তিনি মনের স্বামী তথা নির্মল হৃদয় এবং বিশুদ্ধ মন দ্বারা ধ্যানগম্য হলে প্রত্যক্ষ হন । যাঁরা এই পরব্রহ্ম পরমাত্মাকে জানেন তাঁরা অমরত্ব লাভ করেন । তাঁরা জন্ম-মৃত্যুর হাত থেকে চিরতরে মুক্ত হন । পরমাত্মাকে অঙ্গুষ্ঠমাত্র পরিমাণবিশিষ্ট বলার কারণ হল মানবের হৃদয়ের আকার অঙ্গুষ্ঠমাত্রই তথায় তিনি বিরাজমান, অতএব তাঁর আকারও তদনুরূপ । ওই স্থানই পরমাত্মলাভের স্থান ।
ব্রহ্মসূত্রেও এই বিষয়ে বিচার করে এই কথাই বলা হয়েছে (ব্রহ্মসূত্র. ১ ।৩ ।২৪-২৫)॥ ১৩ ॥