ততো যদুত্তরতরং তদরূপমনাময়ম্ । য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্ত্যথেতরে দুঃখমেবাপিযন্তি॥ ১০ ॥
ব্যাখ্যা—পূর্বোক্ত হিরণ্যগর্ভ থেকেও যিনি সর্বপ্রকারে উৎকৃষ্ট সেই পরব্রহ্ম পরমাত্মা আকাররহিত এবং সর্ববিধ বিকারশূন্য । যে মহাপুরুষ এই পরব্রহ্ম পরমাত্মাকে জ্ঞাত হন, তিনি অমরত্ব লাভ করেন । জন্ম-মৃত্যুরূপী দুঃখ থেকে বিমুক্ত হন । কিন্তু যাঁরা এঁকে জানেন না, তাঁরা বারংবার নিশ্চিতরূপে দুঃখ প্রাপ্ত হন । অতএব, তাঁকে পেতে হলে বা দুঃখ থেকে চিরমুক্তির ইচ্ছা হলে ঐকান্তিকভাবে তাঁকে জানতে হবে॥ ১০ ॥