বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ ।
তমেব বিদিত্বাঽতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতেঽয়নায় ॥ ৮ ॥(১)
(১)যজুর্বেদের ৩১ অধ্যায়ের ১৮তম মন্ত্রটিও এরূপে বর্তমান ।
ব্যাখ্যা—কোনো জ্ঞানী মহাপুরুষ বলছেন—এই মহান অপেক্ষাও মহান পরমপুরুষ পুরুষোত্তমকে আমি জানি । তিনি অবিদ্যারূপ অন্ধকার থেকে নিত্যমুক্ত তথা আদিত্যবৎ স্বয়ংপ্রকাশস্বরূপ । তাঁকে অবগত হয়ে মানুষ মৃত্যুকে অতিক্রম করে । যার ফলে জন্ম-মৃত্যুরূপ বন্ধন থেকে সে মুক্ত হয় । এছাড়া পরমপদপ্রাপ্তির অন্য কোনো উপায় নেই॥ ৮ ॥