যামিষুং গিরিশন্ত হস্তে বিভর্ষ্যস্তবে ।
শিবাং গিরিত্র তাং কুরু মা হি ্ঁসীঃ পুরুষং জগৎ ॥ ৬ ॥(১)
(১)যজুর্বেদের ১৬ ।৩-এর মন্ত্রটিও এরূপে বর্তমান ।
ব্যাখ্যা—হে গিরিশন্তু ! হে কৈলাসবাসী সুখদায়ক পরমেশ্বর ! যে বাণ নিক্ষেপের জন্য তুমি হস্তে ধারণ করেছ, হে গিরিরাজ হিমালয়রক্ষক ! তুমি সেই বাণ কল্যাণময় করো, ক্রূরতা বিনষ্ট করে তাকে শান্তিময় করো । এই জীবসমুদয়রূপ জগতের বিনাশ করো না—এদের কষ্ট দিও না॥ ৬ ॥