য একো জালবানীশত ঈশনীভিঃ সর্বা ্ঁ লোকানীশত ঈশনীভিঃ ।
য এবৈক উদ্ভবে সম্ভবে চ য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্তি ॥ ১ ॥
ব্যাখ্যা—যিনি এক, অদ্বিতীয় পরমাত্মা জগৎরূপ জালের (মায়ার) রচনা করে নিজ স্বরূপভূত শাসনশক্তি দ্বারা তদুপরি শাসন করেন তথা ওই বিভিন্ন শাসনশক্তি দ্বারা সকল লোক তথা লোকপালগণের যথাযোগ্য পরিচালনা করেন, যাঁর শাসনে লোকপালগণ নিজ নিজ কর্তব্য নিয়মপূর্বক পালন করেন তথা যিনি একাই অন্যের সাহায্য ব্যতীত সমস্ত জগতের উৎপত্তি এবং তার বিস্তারে সমর্থ, তাঁকে যে মহাপুরুষ অবগত হন তিনি অমরত্ব লাভ করেন । চিরকালের জন্য জন্ম-মৃত্যুর জাল থেকে তিনি নির্মুক্ত হন॥ ১ ॥