পৃথ্ব্যপ্তেজোঽনিলখে সমুত্থিতে পঞ্চাত্মকে যোগগুণে প্রবৃত্তে ।
ন তস্য রোগো ন জরা ন মৃত্যুঃ প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম্ ॥ ১২ ॥
ব্যাখ্যা—ধ্যানযোগের সাধন করতে করতে পৃথ্বী, জল, তেজ, বায়ু এবং আকাশ—এই পঞ্চমহাভূতের উত্থান হয় অর্থাৎ সাধকের যখন পঞ্চ মহাভূতের উপর অধিকার জন্মায় এবং উক্ত পঞ্চমহাভূতের সাথে সম্পর্কিত যোগবিষয়ক পঞ্চ সিদ্ধি প্রকট হয়, সেইসময় যোগাগ্নিময় শরীরলব্ধ ওই যোগীর শরীরে কোনোপ্রকারের রোগ হয় না । কোনোভাবেই জরার অভ্যুদয় হয় না । এমনকি মৃত্যুও তাঁকে অর্থাৎ সাধককে স্পর্শ করতে পারে না । একথা বলার অভিপ্রায় এই যে, ওই সাধকের ইচ্ছা ব্যতীত তাঁর শরীর নষ্ট হয় না (যোগদর্শন ৩ ।৪৬, ৪৭)॥ ১২ ॥