সবিত্রা প্রসবেন জুষেত ব্রহ্ম পূর্ব্যম্ ।
তত্র যোনিং কৃণবসে ন হি তে পূর্বমক্ষিপৎ ॥ ৭ ॥
ব্যাখ্যা—হে সাধক ! সম্পূর্ণ জগতের সৃষ্টিকর্তা সর্বান্তর্যামী পরমেশ্বরের প্রেরণায় অর্থাৎ উপরি-উক্তরূপে পরমাত্মার স্তুতি করে তাঁর নিকট অনুমতি লাভ করে তোমাকে সকলের আদি পরব্রহ্ম পরমাত্মারই সেবা (সমারাধনা) করতে হবে । তাঁরই শরণাপন্ন হতে হবে । তাঁর শরণ নিয়ে তাঁতেই নিজেকে বিলীন করতে হবে । এইরূপ করলে তোমার পূর্বকৃত সমস্ত সঞ্চিত কর্ম বিঘ্নকারক হবে না—বন্ধনরূপ হবে না॥ ৭ ॥
সম্বন্ধ—ধ্যানযোগের সাধকগণকে কীভাবে উপবেশন করে, কীরূপে ধ্যান করতে হবে, সেই জিজ্ঞাসা প্রসঙ্গে বলছেন—