অগ্নির্যত্রাভিমথ্যতে বায়ুর্যত্রাধিরুধ্যতে ।
সোমো যত্রাতিরিচ্যতে তত্র সঞ্জায়তে মনঃ ॥ ৬ ॥
ব্যাখ্যা—যে অবস্থায় অগ্নি প্রজ্বলিত করার জন্য অরণিদ্বয় দ্বারা মন্থন করার ন্যায় অগ্নিস্থানীয় পরমাত্মাকে লাভ করার উদ্দেশ্যে প্রথম অধ্যায়ে (১৩, ১৪ মন্ত্র) উল্লিখিত মন্ত্রানুসারে শরীরকে নিম্নভাগীয় অরণি এবং ওঁকারকে উপরিভাগের অরণি করে তাঁর জপ এবং অর্থরূপে পরমাত্মার নিরন্তর চিন্তনরূপ মন্থন করার কথা বলা হয়েছে, যেখানে বিধিপূর্বক উত্তম-রূপে প্রাণবায়ুর নিরোধ করা হয়, যেখানে আনন্দরূপ সোমরস উচ্ছলিত হতে থাকে, সেই ধ্যানাবস্থায় মানুষের মন সর্বতোভাবে বিশুদ্ধ হয়॥ ৬ ॥