যুজে বাং ব্রহ্ম পূর্ব্যং নমোভির্বি শ্লোক এতু পথ্যেব সূরেঃ ।
শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আ যে ধামানি দিব্যানি তস্থুঃ ॥ ৫ ॥(১)
(১)এই মন্ত্র যজুর্বেদ (১১ ।৫) এবং ঋগ্বেদ (১০ ।১৩ ।১)-ও রয়েছে ।
ব্যাখ্যা—হে মন এবং বুদ্ধি ! আমি তোমাদের উভয়ের স্বামী এবং সমস্ত জগতের আদি কারণ পরব্রহ্ম পরমাত্মাকে বারংবার নমস্কার করে বিনয়পূর্বক তাঁর শরণাপন্ন হয়ে তাঁতেই সংলগ্ন হই । আমার দ্বারা ওই পরমেশ্বরের যে মহিমা কীর্তিত হয়েছে, তা বিদ্বান পুরুষের কীর্তির ন্যায় যেন জগতে পরিব্যাপ্ত হয় । অবিনাশী পরমাত্মার দিব্যলোকে নিবাসকারী সকল পুত্র তা উত্তমরূপে শ্রবণ করুন॥ ৫ ॥
সম্বন্ধ—ধ্যানের জন্য পরমাত্মার স্তুতির প্রকার বলার পর পরবর্তী ষষ্ঠ মন্ত্রে ওই ধ্যানের স্থিতির বর্ণনা করে সপ্তম শ্লোকে ধ্যানমগ্ন হওয়ার আদেশ প্রদান করা হয়েছে—