যুঞ্জতে মন উত যুঞ্জতে ধিয়ো বিপ্রা বিপ্রস্য বৃহতো বিপশ্চিতঃ ।
বি হোত্রা দধে বয়ুনাবিদেক ইন্মহী দেবস্য সবিতুঃ পরিষ্টুতিঃ ॥ ৪ ॥(২)
(২)যজুর্বেদের একাদশ অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের চতুর্দশ মন্ত্র তথা ঋগ্বেদের (৫ ।৮১ ।১) মন্ত্রটিও একই প্রকারে উল্লিখিত রয়েছে ।
ব্যাখ্যা—যে পরব্রহ্ম পরমাত্মায় শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্রাহ্মণাদি অধিকারী মানুষ নিজের মন নিয়োগ করেন তথা নিজের সর্বপ্রকার বুদ্ধিবৃত্তিসমূহকেও নিযুক্ত করেন, যিনি অগ্নিহোত্রাদি সমস্ত শুভ কর্মের বিধান করেছেন, যিনি জাগতিক সকল চিন্তা-ভাবনার জ্ঞাতা এবং এক, অদ্বিতীয়, সর্বাপেক্ষা মহান, সর্বব্যাপী, সর্বজ্ঞ এবং সকলের উৎপাদক, এমন পরমদেব পরমেশ্বরকে আমাদের অবশ্যই যথেষ্ট স্তুতি করা উচিত॥ ৪ ॥