যুক্ত্বায় মনসা দেবান্ সুবর্যতো ধিয়া দিবম্ ।
বৃহজ্জ্যোতিঃ করিষ্যতঃ সবিতা প্রসুবাতি তান্ ॥ ৩ ॥(১)
(১)এই মন্ত্রটি যজুর্বেদের একাদশ অধ্যায়ের তৃতীয় মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—যিনি সকলের উৎপাদক সেই পরমেশ্বর যেন মন এবং ইন্দ্রিয়কুলের অধিষ্ঠাতা স্বর্গাদিলোকে এবং আকাশে বিচরণকারী তথা বৃহৎ প্রকাশের প্রসারক দেবগণকে আমাদের মন এবং বুদ্ধিতে সংযুক্ত করে আমাদের প্রকাশ প্রদান করার জন্য প্রেরণা দান করেন । ফলে আমরা ওই পরমেশ্বরের সাক্ষাৎ করার জন্য ধ্যান করতে সমর্থ হব । আমাদের মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ে যেন প্রকাশ প্রসারিত থাকে । নিদ্রা, আলস্য এবং অকর্মণ্যতা আদি দোষ যেন আমাদের ধ্যানে বিঘ্ন ঘটাতে সমর্থ না হয়॥ ৩ ॥